বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ১০৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ

কক্সবাজারের উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন মাদককারবারি আটক করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে ৪টার দিকে রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুতুপালং বৌদ্ধ চিতাখোলা সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইউসুফ আলী (২৬) নামের এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত ইউসুফ আলী (২৬) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত ইমাম শরীফ ও মৃত নুর নাহার’র ছেলে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ইউসুফ আলী নামের রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করে। মাদক কারবারীদের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উখিয়াকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, আটককৃত ইউসুফ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ