শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
টেকনাফে মানবপাচার চক্রের ১ সদস্য আটক, ২ কিশোর উদ্ধার
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২৫৫ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে মানবপাচার চক্রের ১ সদস্য আটক, ২ কিশোর উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে এক রোহিঙ্গা মানব পাচারকারী চক্রের সদস্য আটক করেছে বিজিবি। এসময় দুই কিশোর ভিকটিম উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামু সেক্টরের অধীনস্থ টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির এক বিশেষ অভিযানে ২ জন কিশোরকে উদ্ধার এবং মানব পাচারকারী ১ জনকে আটক করেছে। অভিযানকালে নুর হাসান নামে একজন পাচারকারী পালিয়ে যায়।

বিজিবি সূত্র জানিয়েছে, পাচারকারী চক্র চাকরির প্রলোভন দেখিয়ে কিশোরদের মিয়ানমারে পাঠানোর পরিকল্পনা করেছিল। তবে বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেরানতলী এলাকায় অভিযান চালিয়ে চক্রের সদস্য উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ এলাকার বাসিন্দা মোঃ রাসেদ (১৮)কে আটক করা হয় এসময় তার আরেক সহযোগী টেকনাফ বরইতলী এলাকার বাসিন্দা নুর হাসান (৩০) পালিয়ে যায়। এ অভিযানে কক্সবাজার লাল দিঘির পাড় এলাকার বাসিন্দা কিশোর মাহিম (১৫) এবং সোহেল (১৬)কে নিরাপদে উদ্ধার করা হয়।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, আজকে গোপন সংবাদের ভিত্তিতে কেরানতলী এলাকায় অভিযান চালিয়ে পাচারকারী চক্রের এক সদস্য আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে দুই ভিকটিম উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত নিরাপত্তা, মানব পাচার ও মাদক নির্মূলের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বজায় রেখে দায়িত্ব পালন করছে। জনগণের সুরক্ষা ও জাতীয় স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা রুজু প্রক্রিয়াধীন। উদ্ধারকৃত কিশোরদের সুরক্ষিত ভাবে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ