বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ৪১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়নের পৃথক দুই অভিযানে সর্বমোট ১ লাখ ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সোমবার রাত সাড়ে ৭টায় পালংখালী সীমান্তের আঞ্জুমান পাড়া এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে টহল জোরদার করলে মিয়ানমার দিক থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেলে ফেলে যাওয়া ব্যাগ ও পোটলা থেকে ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় একই সীমান্তে আরও একটি বিশেষ অভিযান চালানো হয়। এসময় মিয়ানমার থেকে আসা দুইজন চোরাকারবারী বিজিবির উপস্থিতি বুঝতে পেরে নদী সাঁতরে পালিয়ে যায়। তবে তাদের ফেলে যাওয়া হাত চালিত নৌকায় থাকা সাদা পলিব্যাগ থেকে ১ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযান শেষে অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, পালাতক মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ৬৪ বিজিবি (উখিয়া ব্যাটালিয়ন) কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ একটি ব্যাটালিয়ন। দীর্ঘদিন ধরে এ ইউনিট সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও চোরাচালান প্রতিরোধে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ