বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএনের অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএনের অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

কক্সবাজারের উখিয়া শরনার্থী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় একজনকে আটক করা হলেও আরও দুজন পলাতক রয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে শফিউল্লাহ কাটা ১৬নং ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শফিউল্লাহ নামের এক রোহিঙ্গার শ্যালক সালাম শাহ ও তার বোন জামাই সৈয়দুল আমিনের বসতঘরে প্রবেশ করে টহল দল। সেখান থেকে একটি কালো রঙের ট্রাংক জব্দ করা হয়। তল্লাশি চালিয়ে ট্রাংক থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএনের অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সালাম শাহ ও শফিউল্লাহ পালিয়ে গেলেও সৈয়দুল আমিন (৩০) নামের এক রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃত আসামির বাড়ি উখিয়ার ক্যাম্প-২২ এ বলে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা।

বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক (পুলিশ সুপার) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম বলেন, রোহিঙ্গা ক্যাম্পকে ঘিরে একটি চক্র মাদক পাচারের সঙ্গে জড়িত। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করছি। মাদক নির্মূলে এপিবিএন কোনোভাবেই আপসহীন থাকবে না।

এ ঘটনায় জব্দকৃত ইয়াবা ও আটক আসামিকে আইনগত প্রক্রিয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ