বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
কক্সবাজারে পর্যটন নগরীর নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশের যৌথ মতবিনিময় সভা
নুরুল ইসলাম বিজয় / ৫৪১ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬
পর্যটন নগরীর নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশের যৌথ মতবিনিময় সভা

কক্সবাজারের পর্যটন নগরীর নিরাপত্তা জোরদার করতে ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পর্যটন নগরীতে পর্যটকদের নিরাপত্তা জোরদার করতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ এর সভাপতিত্বে ট্যুরিস্ট পুলিশ এবং জেলা পুলিশের এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ সাইফুদ্দীন শাহীন বলেন, পর্যটকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের প্রধান অগ্রাধিকার। ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশের মধ্যে সমন্বয় আরও বাড়ানো হবে, যাতে অপরাধ প্রবণতা কমে এবং পর্যটকরা নিশ্চিন্তে সময় কাটাতে পারে।

কক্সবাজার নগরীর পর্যটন এলাকা, হোটেল, বাজার ও সমুদ্রতীরবর্তী এলাকায় নিরাপত্তা উন্নয়ন, সিসিটিভি নজরদারি, প্রাত্যহিক ট্যুরিস্ট পুলিশ প্যাট্রোল এবং জরুরি সেবা দ্রুত পৌঁছানোর জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়াও, পর্যটকদের সচেতন করার জন্য বিভিন্ন নিরাপত্তা ক্যাম্পেইন চালানোর বিষয়েও আলোচনা হয়।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা কেবল পুলিশের দায়িত্ব নয়, এটি সমাজের সম্মিলিত দায়িত্ব। তাই স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী ও নাগরিকদের সহযোগিতা অপরিহার্য।

সভায় জেলা পুলিশ কর্মকর্তারা, ট্যুরিস্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ