বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
কক্সবাজারে এপিবিএন এফডিএমএন ডিআইজি প্রলয় চিসিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ৩৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে এপিবিএন ডিআইজি প্রলয় চিসিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে এফডিএমএন শরণার্থী রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় বসবাসরত স্থানীয় জনগোষ্ঠীর অধিকার রক্ষায় জরুরি উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ উপলক্ষে কক্সবাজার এপিবিএন-এর এফডিএমএন ডিআইজি প্রলয় চিসিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কোস্ট ফাউন্ডেশন, স্থানীয় প্রতিনিধি, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ।

কক্সবাজারে এপিবিএন ডিআইজি প্রলয় চিসিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
সাক্ষাৎকালে স্থানীয় জনগোষ্ঠীর নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে – কাঁটাতারের ভেতর বসবাসরত বাংলাদেশি জনগোষ্ঠীর নিরাপত্তায় বিশেষ নজরদারি। স্থানীয় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে সকাল ৭টার আগে ক্যাম্পের গেইট খুলে দেওয়ার ব্যবস্থা। জরুরি সময়ে স্থানীয় জনগোষ্ঠীর গাড়ি ও অ্যাম্বুলেন্সকে ক্যাম্পে প্রবেশের অনুমতি প্রদান। ক্যাম্পে বসবাসরত স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা সহ বিভিন্ন বিষয়ে তুলে ধরা হয়।

কক্সবাজারে এপিবিএন ডিআইজি প্রলয় চিসিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
এসময় উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জাফর আলম বলেন, কাঁটাতারের ভেতরে বসবাসরত বাংলাদেশি জনগণ দীর্ঘদিন ধরে অবহেলিত জীবনযাপন করছেন। তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি। বিশেষ করে নিরাপত্তা, শিক্ষা ও চিকিৎসা সেবার বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

এফডিএমএন ডিআইজি প্রলয় চিসিম উপস্থাপিত প্রস্তাবনার বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি স্থানীয় জনগোষ্ঠীর নিরাপত্তা ও অধিকার রক্ষায় এপিবিএন সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে বলেও প্রতিশ্রুতি দেন।

এদিকে কোস্ট ফাউন্ডেশন কর্তৃপক্ষ স্থানীয় জনগোষ্ঠীর পক্ষে মানবিক এই কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ