শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএনের অভিযানে ইয়াবাসহ ৫ জন আটক
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২০০ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএনের অভিযানে ইয়াবাসহ ৫ জন আটক

কক্সবাজারের উখিয়ার বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ২০ পিস ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে ৮ এপিবিএনের সদস্যরা।

গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ৮ এপিবিএনের পানবাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মেইন বি ব্লকের বি/৭ সাব ব্লকের পলাতক আসামী আবুল কালামের শেডে অভিযান পরিচালনা করে ৫জন আটক করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীরা নিজ হাতে ইয়াবাগুলো পুলিশের কাছে হস্তান্তর করেন।

আটককৃত আসামীরা হলেন- বালুখালী ৯ নং ক্যাম্পের মোঃ ইউনুছ, মোঃ নূর ইসলাম, মোঃ জাকির, দিলরুবা বেগম, মোঃ আইয়ুব। এসময় আবুল কালাম নামের একজন পালিয়ে যায়।

৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক (পুলিশ সুপার) রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা নং-২৮, তারিখ-১০/০৯/২০২৫ খ্রিঃ, ধারা-২০২৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(খ)/৪১ অনুযায়ী রুজু করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ