মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
সুগন্ধা পয়েন্টে হারানো শিশু উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে দিয়েছে ট্যুরিস্ট পুলিশ
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ৪৯২ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সুগন্ধা পয়েন্টে হারানো শিশু উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে দিয়েছে ট্যুরিস্ট পুলিশ

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে পর্যটকদের ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া সাত বছরের শিশু রিয়াদ উদ্দিনকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে নিরাপদে ফিরিয়ে দিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে। জানা গেছে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বটতলী এলাকার বাসিন্দা মো. জসিম উদ্দিন ও আমেনা আক্তারের শিশু পুত্র রিয়াদ (৭) কক্সবাজারে বেড়াতে এসে পরিবারের সঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে রাত ১২টা ১৫ মিনিটের দিকে ট্যুরিস্ট পুলিশের টহলরত সদস্যরা শিশুটিকে উদ্ধার করেন। এসআই সুব্রত বাড়ৈ (লিমা-২) ও সঙ্গীয় ফোর্স শিশুটিকে সুগন্ধা বিচ এলাকা থেকে নিরাপদে খুঁজে পান। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিশুটিকে তার বাবার জিম্মায় হস্তান্তর করা হয়।

এ প্রসঙ্গে কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ বলেন, উদ্ধার হওয়া শিশুটি পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ দিন-রাত কাজ করছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা ও পর্যটক পরিবারের স্বস্তি আমাদের প্রধান দায়িত্ব। সৈকতে আগত পর্যটকরা যাতে নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে পারেন সে লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ