শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় জেলের ছদ্মবেশে পাচার কালে ১০ হাজার ইয়াবা উদ্ধার
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২২৬ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
উখিয়ায় জেলের ছদ্মবেশে পাচার কালে ১০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় জেলের ছদ্মবেশে আসা এক মাদক চোরাকারবারির ফেলে যাওয়া ঝাঁকি জাল থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে এ ইয়াবা জব্দ করা হয়।

বিজিবি জানায়, পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল কাটাখাল এলাকায় টহলকালে মিয়ানমার দিক থেকে জেলে বেশে এক ব্যক্তিকে ঘাড়ে ঝাঁকি জাল নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। বিজিবি সদস্যরা কাছে গেলে ওই ব্যক্তি ঝাঁকি জাল ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

পরে খালের পাড়ে পড়ে থাকা ঝাঁকি জাল তল্লাশি করে ভেতরে রাখা একটি প্যাকেট থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে শনাক্ত ও গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকে কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ