মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে মেধাবৃত্তি, সনদ ও অর্থ প্রদান অনুষ্ঠান সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক / ১৪৩৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে মেধাবৃত্তি, সনদ ও অর্থ গ্রহণ করছেন- মেধাবী শিক্ষার্থীরা রিয়ান
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে মেধাবৃত্তি, সনদ ও অর্থ গ্রহণ করছেন- মেধাবী শিক্ষার্থীরা রিয়ান

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ( বিকেএ) উখিয়া উপজেলা শাখার উদ্দ্যোগে ২০২৪ সালে অনুষ্ঠিত মেধাবৃত্তির ফলাফল প্রদান ও উত্তীর্ণদের মাঝে সনদ, ক্রেস্ট ও অর্থ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টায়, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর উদ্দ্যোগে আজকের আয়োজিত মেধাবৃত্তির সনদ, ক্রেস্ট ও আর্থিক অনুদান প্রদান একটি মাইল ফলক। আজকে যারা উত্তীর্ণ হয়েছেন তারা সারা দেশে হাজার হাজার শিক্ষার্থীদের মধ্য থেকে তীব্র প্রতিযোগিতার মাধ্যমে উত্তীর্ণ হয়েছে। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। শুধু বৃত্তি পাওয়া বড় কথা নয়, নৈতিক উৎকর্ষ সাধনের মাধ্যমে মানুষের মত মানুষ হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের মঙ্গল ও উন্নতি সাধন করতে হবে। আজকের অনুষ্ঠানে কেন্দ্র থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দ সাথে উখিয়ার কৃতি সন্তান বিকেএ এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একেএম নুরুল বশর সুজন ভুইয়াসহ উপস্থিত অভিভাবকবৃন্দ, কৃতি শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ।

পোস্টমাস্টার এসএম জসিম ও ইবনে আব্বাস একাডেমির প্রধান শিক্ষক আকতার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বিকেএ কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর একেএম নুরুল বশির ভূইয়া।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোর আন থেকে তেলোয়াত করেন মাওলানা আবুল হোসাইন। সভার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সিকদার আবুল কালাম আজাদ ও স্বাগত বক্তব্য প্রদান করেন বিকেএ এর উখিয়া উপজেলা আহবায়ক একেএম নুরুল হুদা ভুইয়া।

বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও দৈনিক রূপালী সৈকত পত্রিকার উপ সম্পাদক সাংবাদিক এম আর আয়াজ রবি, নুরুল ইসলাম গুলজার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, মো: আবু মুসা, সাংবাদিক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় অর্থসচিব খন্দকার রেহান উদ্দিন, শিক্ষা সচিব মো: আলতাজ উদ্দিন রোহিত।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে মেধাবৃত্তি, সনদ ও অর্থ গ্রহণ করছেন- মেধাবী শিক্ষার্থীরা রিয়ান

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে মেধাবৃত্তি, সনদ ও অর্থ গ্রহণ করছেন- মেধাবী শিক্ষার্থীরা রিয়ান। 

২০২৪ সালের অনুষ্ঠিত বৃত্তিপরীক্ষায় জুনিয়র ওয়ান, নার্সারি, প্রথম হতে অষ্টম শ্রেণি পর্যন্ত উখিয়া থানার প্রায় সাড়ে ৩ শ শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় ১শতভ১৬ জন প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপ (শ্রেণি ভিত্তিক ও গ্রেড ভিত্তিক) বৃত্তি প্রাপ্ত হয়।

পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ ও আর্থিক অনুদান প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ