শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
মরিচ্যা চেকপোস্টে ৮০ লাখ টাকার ইয়াবাসহ লালু আটক
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২২৩ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬
মরিচ্যা চেকপোস্টে ৮০ লাখ টাকার ইয়াবাসহ লালু আটক

কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ২৬ হাজার ৭০০ পিস বার্মিজ ইয়াবাসহ মো. হাছান লালু (৪৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮০ লাখ ১০ হাজার টাকা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে টহল জোরদার করে একটি সন্দেহজনক সিএনজি থামানো হয়। এ সময় যাত্রী মো. হাছান লালুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি প্রথমে অস্বীকার করেন। পরে তল্লাশির এক পর্যায়ে তার শরীরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়।

আটক হাছান লালু, টেকনাফ উপজেলার দরগাছড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে ধারণা করছে বিজিবি।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা ছাড়াও মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ