সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
টেকনাফে বিজিবির যৌথ অভিযানে ট্রলারভর্তি ইয়াবা উদ্ধার, আটক ২
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ৭০৩ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬
টেকনাফে বিজিবির যৌথ অভিযানে ট্রলারভর্তি ইয়াবা উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফে আবারও বিপুল পরিমাণ ইয়াবার চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রামু সেক্টরের আওতাধীন ৬৪ উখিয়া ব্যাটালিয়ন ও ২ টেকনাফ ব্যাটালিয়নের যৌথ অভিযানে একটি মাছ ধরার ট্রলার থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারীকেও আটক করা হয়।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ ফিশারী ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। ঘটনাস্থলটি টেকনাফ বিওপি থেকে আনুমানিক ৫০ গজ পশ্চিম-দক্ষিণে এবং সীমান্ত পিলার বিআরএম-৬ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের ভেতরে যৌথ টহলদল ট্রলারটি তল্লাশি চালায়। এ সময় ট্রলারের নিচের অংশে জালের কুণ্ডুলির ভেতর থেকে ১২টি হলুদ রঙের প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খোলার পর এর ভেতরে নীল রঙের বায়ুরোধী মোড়কে মোট ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

আটককৃতরা হলেন- টেকনাফের মৃত সৈয়দ আমি এর ছেলে মো. সাদেক (১৯) ও জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প-২৭ এর ব্লক-এ’র মৃত কবির আহমেদের ছেলে আনাছ (৪০)। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, ট্রলারের মালিক খতিয়ারের নির্দেশে মিয়ানমারের জিঞ্জিরা নামক স্থান থেকে ইয়াবার চালান সংগ্রহ করে কক্সবাজারের লবণঘাট এলাকায় পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তাদের। এ কাজের বিনিময়ে প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল।

রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, রামু সেক্টরের আওতাধীন উখিয়া ও টেকনাফ ব্যাটালিয়নের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়েছে। আটক আসামি, ট্রলার ও উদ্ধারকৃত ইয়াবাসহ সকল আলামত প্রাথমিক আইনগত ব্যবস্থা শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ