শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
প্রতারক প্রেমিকের খপ্পরে পড়া হালিমাকে কক্সবাজারে উদ্ধার করল টুরিস্ট পুলিশ
নিজস্ব প্রতিবেদক / ২২৪ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রতারক প্রেমিকের খপ্পরে পড়া হালিমাকে কক্সবাজারে উদ্ধার করল টুরিস্ট পুলিশ
প্রতারক প্রেমিকের খপ্পরে পড়া হালিমাকে কক্সবাজারে উদ্ধার করল টুরিস্ট পুলিশ

প্রতারক প্রেমিকের ফাঁদে পড়ে কক্সবাজারে এসে অসহায় অবস্থায় পড়া হালিমা খাতুন (১৮) নামের এক তরুণীকে উদ্ধার করেছে টুরিস্ট পুলিশ। পরে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

ভুক্তভোগী হালিমা খাতুন বরগুনা জেলার আয়লা এলাকার বাসিন্দা। তিনি জাহাঙ্গীর চৌধুরী ও সাজেদা খাতুনের মেয়ে।

টুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার রাকিব (২০) নামে এক যুবকের সঙ্গে হালিমার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের টানে গত ৯ সেপ্টেম্বর তিনি নিজ বাড়ি থেকে ঢাকায় চলে আসেন। পরে রাকিবসহ দুজন ১০ সেপ্টেম্বর সকাল ৭টা ৩০ মিনিটে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের সুগন্ধা সমুদ্র সৈকতে পৌঁছায়।

কিন্তু সেখানে প্রতারণার আশ্রয় নেয় রাকিব। হালিমাকে কৌশলে রেখে তার কাছ থেকে একটি মোবাইল ফোন, দুটি আংটি এবং একজোড়া কানের দুল নিয়ে পালিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী সৈকতে দায়িত্বরত টুরিস্ট পুলিশ সদস্যদের জানালে তারা দ্রুত হালিমাকে নিরাপত্তা দিয়ে নিজেদের হেফাজতে নেয়। পরবর্তীতে পরিবারের সঙ্গে যোগাযোগ করে হালিমাকে তার ভাই ও নানার জিম্মায় হস্তান্তর করা হয়।

টুরিস্ট পুলিশের এক কর্মকর্তা জানান, “টুরিস্ট পুলিশ শুধু পর্যটকদের নিরাপত্তাই নিশ্চিত করে না, যেকোনো বিপদে পড়া মানুষকেও আমরা সহযোগিতা করে থাকি। হালিমাকে উদ্ধারের পরপরই আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি এবং নিরাপদে তাদের হাতে তুলে দিয়েছি।”

এ ঘটনায় কক্সবাজার টুরিস্ট পুলিশের এ ধরনের দ্রুত পদক্ষেপ স্থানীয়দের কাছেও প্রশংসিত হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ