শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ১৭০ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এসময় কোন চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপি’র বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়।

টহল দলটি উখিয়ার বিডি পিলার-১৯ হইতে প্রায় ১.৫ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে এবং বিওপি থেকে ৫০০ গজ পূর্বে বাংলাদেশের অভ্যন্তরে ফারির বিল কবরস্থান এলাকায় অবস্থান নেয়। এসময় নাফ নদী পার হয়ে ৩ জন ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি তাদের থামার সংকেত দেয়। কিন্তু চোরাকারবারীরা থামার পরিবর্তে হাতে থাকা একটি শপিং ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ব্যাগটি তল্লাশি করে এর ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ২০ হাজার (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জসীম উদ্দিন বলেন, মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ ও তৎপর রয়েছে। সীমান্তে যে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত ইয়াবা সংক্রান্ত আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ