বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় বেপরোয়া বাসের ধাক্কায় এক রোহিঙ্গা বৃদ্ধা নিহত
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ৩১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের উখিয়ায় বেপরোয়া মিনি বাসের ধাক্কায় এক রোহিঙ্গা বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প রোডসংলগ্ন হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুস সামাদ (৬৪) কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবুল কাশেমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি বেপরোয়া গতির পায়রা পরিবহনের বাসের সামনে হঠাৎ রাস্তা পার হওয়ার চেষ্টা করেন সামাদ। এ সময় বাসটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

উপজেলা শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ