শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
টেকনাফে ৪৪ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেফতার
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ৪১৬ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) এক বিশেষ অভিযানে ৪৪,৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। পর্যটক মোড় সংলগ্ন পুরাতন মেরিন ড্রাইভ রোডের জাফর চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন এলাকায় টহল দিচ্ছিল টহল দলটি। এসময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার (চট্টমেট্রো-গ-১৫-২১৩৯) তল্লাশির জন্য আটক করা হয়। গাড়িতে থাকা যাত্রীর আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় গাড়ি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়।

গাড়ির ভিতরে দুটি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। এর মধ্যে একটি সিলিন্ডার সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় লেদ মেশিনে কেটে দেখা হয়। সিলিন্ডারের ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৪৪,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই দুইজন পাচারকারীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন – মোঃ ইয়াসিন (৩৯) এবং রহমত আলী (২৯), উভয়ই টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। অভিযানে একটি প্রাইভেটকার, দুটি এন্ড্রয়েড ফোন ও একটি বাটন ফোনও জব্দ করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান, “এই অভিযান সীমান্ত নিরাপত্তা ও মাদক দমন কার্যক্রমে বিজিবির কঠোর অবস্থানের প্রমাণ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ