বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
রোহিঙ্গা ক্যাম্পে কানাডিয়ান হাইকমিশনারের পরিদর্শন
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ৫৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনার পার্ল উইয়েরেঙ্গা।

বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে তিনি প্রতিনিধি দলসহ উখিয়া ক্যাম্প এলাকায় প্রবেশ করেন।

প্রথমেই সকাল সাড়ে ৯টায় তিনি ক্যাম্প-০১ ইস্ট এর বি/১৩ ব্লকে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের তত্ত্বাবধানে পরিচালিত কমিউনিটি বেইজড লার্নিং ফ্যাসিলিটি ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং চলমান পাঠদান কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন।

এরপর তিনি ক্যাম্প-০৪ এর এ/০২ ব্লকে ইউনিসেফের অর্থায়নে বেসরকারি সংস্থা কোডেক পরিচালিত ছায়াবিথি চাইল্ড লার্নিং সেন্টার পরিদর্শন করেন। সেখানে তিনি রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে দুপুর ১২টার দিকে কানাডিয়ান হাইকমিশনার কক্সবাজার শহরের উদ্দেশ্যে ক্যাম্প এলাকা ত্যাগ করেন।

আরআরআরসি অফিস সূত্রে জানা গেছে, কানাডা সরকার রোহিঙ্গা সংকটে শিক্ষা ও মানবিক সহায়তার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। হাইকমিশনারের এ সফরের মূল উদ্দেশ্য ছিল মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন এবং ভবিষ্যৎ সহযোগিতা আরও কার্যকর করার সম্ভাবনা খতিয়ে দেখা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ