বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ১০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ৩৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ১০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক
উখিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ১০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক করা হয়েছে।

কক্সবাজারের উখিয়া আর্মি ক্যাম্পে যৌথ বাহিনীর চেকপোষ্টে সিএনজি তল্লাশি করে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ ২জন পাচারকারীকে আটক করেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উখিয়া আর্মি ক্যাম্পের যৌথবাহিনী চেকপোস্টে বিশেষ অভিযানে ৯ হাজার ৯৩৫ পিস বার্মিজ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী একটি সিএনজি থামানোর নির্দেশ দিলে চালক নির্দেশনা অমান্য করে পালানোর চেষ্টা করে। এসময় কর্তব্যরত সেনাসদস্যরা সিএনজির চালক মোহাম্মদ হেলাল উদ্দিন ও তার সহযোগী জলু মিয়াকে আটক করে। পরবর্তীতে সিএনজিটি তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা, উখিয়া রাজাপালং হিজলিয়া এলাকার জালাল উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন, একই এলাকার মৃত নুর আহম্মদের ছেলে জলু মিয়া।

আটক মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত ইয়াবাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উখিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ১০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক

উল্লেখ্য, উখিয়া-টেকনাফ এলাকায় মাদকের ভয়াল থাবা প্রতিনিয়ত বিস্তার লাভ করছে। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় পরিচালিত এ অবৈধ ব্যবসার কারণে দেশের যুবসমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। এ বিষয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক বলেন, যৌথ বাহিনীর চেকপোষ্টে সিএনজি তল্লাশি করে উদ্ধারকৃত ইয়াবা ও আটককৃত দুই মাদক ব্যবসায়ীকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ