বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
ঘুমধুমে ৩৪ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ৪৮৯ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬

ঘুমধুম সীমান্ত এলাকায় বসবাসরত অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা থেকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর উদ্যোগে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে মেডিক্যাল অফিসার মেজর শাহাদাত হোসেন শুভ ও সিভিল ডাঃ মোমিন এর ব্যবস্থাপনায় ঘুমধুম বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় প্রায় ৩৫০ থেকে ৪০০ জন অসহায় মানুষকে এ সেবা দেওয়া হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলমের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়।

এ সময় কক্সবাজার রিজিয়ন সদর দপ্তরের সম্মানিত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান, এনডিসি, পিএসসি, পিএইচডি উপস্থিত থেকে চিকিৎসা কার্যক্রম ঘুরে দেখেন।

বিজিবি সূত্র জানায়, সদর দপ্তরের পরিকল্পনা অনুযায়ী দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কক্সবাজার রিজিয়নের উদ্যোগও তারই ধারাবাহিকতা।

অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারা বা মাদক ও চোরাচালান প্রতিরোধেই সীমাবদ্ধ নয়, বরং সবসময় সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। আর্থ-সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় চিকিৎসা সুবিধার অভাবে তারা দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলেন। বিজিবির এ উদ্যোগে তারা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ