বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, বিজিবির জালে দেড় লাখ ইয়াবা উদ্ধার
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ৫৫৪ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়ার বালুখালী ও পালংখালী সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় পৃথক অভিযানে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) বালুখালী ও পালংখালী সীমান্ত এলাকায় এ অভিযান চালায়।

বিজিবি জানায়, স্থানীয় জেলের পোশাক পরে মিয়ানমার থেকে নৌকাযোগে কয়েকজন পাচারকারী বাংলাদেশে প্রবেশ করে। এসময় বিজিবির বিশেষ টহলদল তাদের সন্দেহভাজনভাবে ধাওয়া করে। তবে চোরাকারবারীরা ব্যাগ ও একটি হাসুয়া দা ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে মাছ রাখার ঝুড়ি ও লাল গামছায় মোড়ানো অবস্থায় ১৫ কাট ইয়াবা, মোট ১ লাখ ৫০ হাজার পিস উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কেউ আটক হয়নি। রাতভর চিরুনি অভিযান চালানো হলেও পাচারকারীদের খুঁজে পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, মাদক কারবারীরা নতুন কৌশল হিসেবে জেলের ছদ্মবেশ ধারণ করছে। তবে বিজিবি সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। পালিয়ে যাওয়া কারবারীদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিজিবি সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ