বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
ইনানী সৈকতে ভেসে যাওয়া লক্ষীপুরের ৫ তরুণকে জীবিত উদ্ধার করলো বীচ কর্মী বেলাল ও জেলেরা
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ১৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভাটার স্রোতে ভেসে যাওয়া পাঁচ তরুণ পর্যটককে জীবিত উদ্ধার করেছেন বীচ কর্মী বেলাল ও স্থানীয় জেলেরা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল পৌঁনে এগারোটার দিকে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষীপুর সদর থেকে আসা পাঁচজন তরুণ পর্যটক সাগরে গোসল করতে নামলে হঠাৎ ভাটার স্রোতে তারা গভীর সমুদ্রে ভেসে যায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসনের বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও বীচ কর্মী বেলাল উদ্দিন স্থানীয় জেলেদের সহযোগিতায় দ্রুত ট্রলার নিয়ে উদ্ধার অভিযানে নামেন। পরবর্তীতে একে একে ৫ জনকেই তিনি জীবিত উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধার হওয়া তরুণ পর্যটকরা হলেন: লক্ষীপুরের সদর উপজলার লক্ষীপুর এলাকার হাসান আলীর ছেলে মিজান (১৮), মিন্টু’র ছেলে হাসান (১৮), সেলিমের ছেলে সোহান (১৮), বেল্লাল হোসেনের ছেলে আরমান (১৮), ও আহসান উল্লাহ’র ছেলে রবিউল (১৮)।

উদ্ধারকারী বীচ কর্মী বেলাল উদ্দিন বলেন, ইনানী সৈকতে সাগর উত্তাল থাকায় আমরা পর্যটকদের বারবার মাইকিং করে সতর্ক করেছিলাম। কিন্তু তারা ঝুঁকি নিয়ে গোসল করতে নেমেছিলেন। আল্লাহর রহমতে সময়মতো উদ্ধার অভিযান চালাতে পেরে আমরা ৫ তরুণকে জীবিত ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, সাগর উত্তাল অবস্থায় পর্যটকদের জন্য গোসল বিপজ্জনক। তাই সকলকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে হবে।

উল্লেখ্য, এর আগেও গত ১২ সেপ্টেম্বর একই স্থানে নারী ও শিশুসহ আরও ৩ জনকে ভাটার স্রোতে ভেসে যাওয়ার সময় স্থানীয় জেলেদের সহযোগিতায় জীবিত উদ্ধার করা হয়েছিল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ