শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
মরিচ্যা চেকপোস্টে ২০ হাজার ইয়াবাসহ এক যুবক আটক
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ৩১৮ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
মরিচ্যা চেকপোস্টে ২০ হাজার ইয়াবাসহ এক যুবক আটক

কক্সবাজারের মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)। আটক ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে পালংখালী থেকে কক্সবাজারগামী একটি সিএনজি থামানো হয়। তল্লাশির এক পর্যায়ে চালকের আসনের নিচ থেকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজির চালক আব্দুন নুর (২৩), পিতা- জহির আলম, গ্রাম- পালংখালী, ডাকঘর- উখিয়া, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার-কে আটক করা হয়েছে।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে তাদের নিয়মিত তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ সাফল্য এসেছে।

আটককৃত আসামি ও জব্দ ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ