বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ১
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২৬৪ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় যৌথবাহিনীর তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে ফলিয়াপাড়া মোড়ে উখিয়া আর্মি ক্যাম্প-১ কর্তৃক স্থাপিত যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।

যৌথবাহিনী জানায়, কুতুপালং থেকে কুনারপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল একটি অটোরিকশা। তল্লাশির সময় অটোরিকশা থেকে মোঃ আমিনুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে যৌথবাহিনী। পরে উখিয়া থানা পুলিশ থেকে এসআই তপুর নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়। টহল দল কর্তৃক গণনা শেষে তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আটককৃত আমিনুল ইসলামের বাড়ি চট্টগ্রামের চন্দ্রনাইশ থানার জোয়ারা ইউনিয়নের হাজিরপাড়া ২ নম্বর ওয়ার্ডে। তার পিতার নাম মৃত নাছির উদ্দিন এবং মাতার নাম নূর বেগম। পরবর্তীতে আটক আসামিকে জব্দকৃত ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী ও যৌথবাহিনী জানিয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ