বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় সাংবাদিক তানভীর শাহরিয়ার নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ায় সাংবাদিক তানভীর শাহরিয়ার নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কক্সবাজারের উখিয়ায় অনলাইন সাংবাদিক তানভীর শাহরিয়ার নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত উখিয়া উপজেলা ভূমি অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে উখিয়া নিউজ টুডে’র সম্পাদক তানভীর শাহরিয়ারকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর উখিয়া থানা পুলিশ তাকে অগ্নিসংযোগ, নাশকতা, মারামারি ও হত্যা চেষ্টার মামলার আসামি হিসেবে আটক করে আদালতে প্রেরণ করে। মামলার নথি অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে সড়কে দুই বাইক আরোহীকে মারধর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার (মামলা নং ৬(২)২৫) ৫২ নম্বর আসামি হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীন, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম আজাদ, ইনকিলাব প্রতিনিধি আয়াছ রবি, নাগরিক টিভি প্রতিনিধি মিসবাহ আজাদ, কক্সবাজার বার্তা প্রতিনিধি ইমরান আল মাহমুদ, টেলিগ্রাম নিউজ প্রতিনিধি আলাউদ্দিন সিকদার ও কক্সবাজার ৭১ প্রতিনিধি শাকুর মাহমুদসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। এছাড়াও বক্তব্য রাখেন জনসংযোগ পত্রিকার প্রতিনিধি মাহবুব আহমেদ শাকিল, ছাত্রনেতা মামুন চৌধুরী, জুলাই আন্দোলনের ছাত্র সমন্বয়ক মো. সোহেল, উখিয়া উপজেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুনতাসীর ও শিবির কর্মী শাহিনুল হক শাহিন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ প্রতিনিধি ফয়সাল আহমেদ শামীম, ঢাকা পোস্ট প্রতিনিধি ইফতিয়ার নুর নিশান, রাজধানী টিভি প্রতিনিধি মোহাম্মদ নাসিম, এশিয়া টিভি প্রতিনিধি মোহাম্মদ আলম, সীমান্ত সাংবাদিক মাহমুদুল হাসান, মোঃ শহিদ প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, যারা মাইক্রোফোন হাতে নিয়ে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, তাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করা হচ্ছে। সাংবাদিকদের হয়রানি, মামলা বানিজ্য ও গ্রেফতার বানিজ্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা অবিলম্বে সাংবাদিক তানভীর শাহরিয়ারের নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ