বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় সড়কে গাছ অপসারণ করে, যান চলাচল স্বাভাবিক
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ৩৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ায় ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় সড়কে গাছ অপসারণ করে, যান চলাচল স্বাভাবিক

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার বায়তুশ শরফ জামে মসজিদের সামনে হঠাৎ করে একটি বিশাল ঘুমগাছ উপড়ে পড়ে গিয়ে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়।বুধবার (০১ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৫টা ৫০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২৫ মিনিট পর্যন্ত এ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ প্রবল বাতাসে গাছটি উপড়ে মহাসড়কের উপর পড়ে যায়। ফলে মুহূর্তেই উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।পরে সংবাদ পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ কর্তন ও অপসারণ কার্যক্রম শুরু করে। প্রায় একঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক থেকে গাছ সরাতে সক্ষম হন। এর পরপরই কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার জানান, সংবাদ পেয়ে আমাদের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে গাছটি সরিয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, প্রতিটি ঝুঁকিপূর্ণ ও দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া আমাদের লক্ষ্য। গাছটি বড় ও ঝুঁকিপূর্ণ হওয়ায় সতর্কতার সঙ্গে অপসারণ করা হয়েছে। জনগণের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।স্থানীয়রা জানালেন, গাছটি হঠাৎ পড়ে যাওয়ায় সবাই কিছুটা হতবাক হয়ে গিয়েছিল। ফায়ার সার্ভিসের দ্রুত কার্যক্রম না হলে যানজট আরও দীর্ঘসময় ধরে চলতে পারত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ