সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালী ও আলোচনা সভা
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ৫১৪ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬
উখিয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালী ও আলোচনা সভা

“শিক্ষক গড়েন জাতি, আলোকিত করেন সমাজ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উখিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ।

উখিয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালী ও আলোচনা সভার‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মোঃ বদরুল আলম, উখিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শাহ আলম, উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী, রুমখাপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, ভালুকিয়াপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান মানিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষক জাতির বিবেক- একজন সৎ, আদর্শবান ও দক্ষ শিক্ষকই পারেন আগামী প্রজন্মকে সুশিক্ষিত ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ