বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
টেকনাফে র‌্যাবের অভিযানে ১৩ রোহিঙ্গাসহ ২ আশ্রয়দাতা আটক
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২৩০ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬
মহেশখালীর পুলিশ অ্যাসল্ট মামলার আসামি রবিউল র‌্যাবের হাতে আটক

কক্সবাজারের টেকনাফ পৌরসভার ০৩ নং ওয়ার্ডের কে কে পাড়া এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) বিশেষ অভিযান চালিয়ে ১৩ জন রোহিঙ্গা শরনার্থী এবং ২ জন তাদের আশ্রয়দাতাকে আটক করেছে।

সোমবার (৬ অক্টোবর ২০২৫) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালনা করা হয়। র‌্যাব জানিয়েছে, আটককৃত রোহিঙ্গারা বিভিন্ন ক্যাম্প থেকে অবৈধভাবে বের হয়ে পৌরসভা এলাকায় অবস্থান করছিল। তাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃত মোট ১৩ জন রোহিঙ্গা শরনার্থী আটক করা হয়েছে। এসময় আটককৃত আশ্রয়দাতারা হলেন- টেকনাফের কে কে পাড়ার আব্দুল্লাহ ম্যানশনের মৃত ওমর হামজা ও মৃত আনোয়ারা বেগমের ছেলে আব্দুল্লাহ (২৭), একেই এলাকার মৃত হাসান শরীফ ও মৃত হাসিনা বেগমের ছেলে মোঃ ফৈয়াজ (৬৫)।

র‍্যদব-১৫ এর অধিনায়ক লেঃ কর্নেল কামরুল হাসান বলেন, র‌্যাব সীমান্ত সুরক্ষা ছাড়াও অবৈধ অনুপ্রবেশ এবং মানবপাচার রোধে সর্বদা তৎপর। এই ধরনের অভিযান জনগণকে নিরাপত্তা দিতে এবং অবৈধ কর্মকাণ্ড দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও আমরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সবসময় সজাগ থাকব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ