কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর মাদকবিরোধী অভিযানে ১,৯০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন রোহিঙ্গা আসামীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) রাত পৌনে ২টার দিকে রেজুখাল থেকে ৯০০ মিটার দক্ষিণে রেজুর ব্রিজ ঘাট এলাকায় অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, আটককৃত আসামী মোঃ মাতু (২২), এফডিএমএন ক্যাম্প-২৪, ব্লক-ডি এলাকার জালাল আহমেদের ছেলে। তার শরীরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনানুগ কার্যক্রম শেষে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও উল্লেখ করেন, কক্সবাজার ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে। এসব অভিযান কক্সবাজারবাসীর মধ্যে আস্থা ও নিরাপত্তার অনুভূতি ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।