বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
টেকনাফে এমদাদ হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রহমানকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ৪৩৬ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে এমদাদ হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রহমানকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫

কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর এমদাদ হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে কক্সবাজার সদর উপজেলার সমিতি পাড়া বাজার এলাকায় র‌্যাব-১৫ এর সদর কোম্পানি ও সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‌্যাব জানায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে এমদাদ হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। ওই রাতে এমদাদ হোসেন তার ছেলে সোহাগ (১৪)-কে খুঁজতে প্রতিবেশীর বাড়িতে আয়োজিত এক বিয়ের অনুষ্ঠানে যান। অনুষ্ঠানস্থল থেকে ফেরার পথে বোন জামাই রুবেলসহ নিজ বাড়িতে ফেরার সময় প্রধান আসামি আব্দুর রহমানসহ ৩-৪ জন দুর্বৃত্ত এমদাদ হোসেনের উপর অতর্কিত হামলা চালায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামি ছিলেন আব্দুর রহমান। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

র‌্যাবের গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে কক্সবাজার সদর থানার সমিতি পাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুর রহমান টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ড চৌধুরী পাড়া এলাকার কামাল হোসেনের ছেলে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক বলেন, চাঞ্চল্যকর এমদাদ হত্যা মামলার প্রধান আসামিকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছি। হত্যাকাণ্ডের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ