চট্টগ্রামের নেভি অ্যাঙ্কোরেজ স্কুল অ্যান্ড কলেজে আজ বৃহস্পতিবার “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক পরিবেশ ও বন রক্ষা, বনজ প্রাণী সংরক্ষণ প্রশিক্ষণ কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর ২০২৫) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়তে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
কর্মশালায় শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ, বনজ প্রাণী রক্ষা ও উপকূলীয় অঞ্চলে সবুজায়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।