মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
সৈকতের পরিবেশ নষ্ট করে কাউকে আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না: আপেল মাহমুদ
নুরুল ইসলাম বিজয়, (বার্তা সম্পাদক) / ১৮৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৈকতের পরিবেশ নষ্ট করে কাউকে আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না: আপেল মাহমুদ

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় ট্যুরিস্ট পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি বলেন, কেউ পরিবেশ নষ্ট করে বা বেআইনিভাবে আধিপত্য বিস্তার করতে চাইলে তা কঠোর হাতে দমন করা হবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) কক্সবাজার শহরের একটি হোটেলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সভাটির আয়োজন করে।

কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান সালাহ উদ্দিন।

বেলা’র ফিল্ড কো-অর্ডিনেটর মামুন খাঁনের সঞ্চালনায় অনুষ্টিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি ) আপেল মাহমুদ, কক্সবাজার সদর (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পিয়ার, কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা, কক্সবাজার জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা মোহাম্মদ তাওসিফ শরীফ স্নিগ্ধসহ অন্যান্যরা।

সৈকতের পরিবেশ নষ্ট করে কাউকে আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না: আপেল মাহমুদমতবিনিময় সভায় জানানো হয়, বেলা কক্সবাজারের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় পাহাড় কেটে আবাসিক এলাকা নির্মাণ,সৈকত ও নদী দখল রোধে ২৩ টি মামলা করেছে। যা চলমান আছে এবং পরিবেশ রক্ষায় এ মামলাগুলো কার্যকরি ভূমিকা রাখছে।

কক্সবাজারের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করার আহবান জানানো হয় সভায়।

সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ