বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় মজুদকৃত ২১৭ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন
নিজস্ব প্রতিবেদক / ১৫৩ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ায় মজুদকৃত ২১৭ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন

কক্সবাজারের উখিয়া উপজেলার দক্ষিণ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২১৭ বস্তা অনুমোদনবিহীন সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান চৌধুরী-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উখিয়া থানা পুলিশের এসআই শুভ ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলা কৃষি উখিয়ার ও উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি কর্মকর্তারা অংশ নেন।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, উখিয়া দক্ষিণ স্টেশন কেন্দ্রীয় মসজিদের সামনে এস. কে. অটো রাইচ মিল-এ মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ রাখা ২১৭ বস্তা অনুমোদনবিহীন সার জব্দ করা হয়। তথ্যানুসারে, সেখানে মোট ৩০০ বস্তা সার মজুদ ছিল বলে জানা গেলেও ৭৩ বস্তা উদ্ধার সম্ভব হয়নি। অবশিষ্ট সার উদ্ধারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে।

অভিযান চলাকালে দোকান মালিক আহমেদ কবিরের ছেলে মোঃ আবদুল্লাহ আল মামুন (৩৫), কে প্রাথমিকভাবে আটক করা হলেও পরবর্তীতে তিনি কৌশলে পালিয়ে যান। জব্দকৃত সার মজুদ ছিল মেসার্স এস. কে. অটো রাইচ মিল-এ, যার প্রোপাইটার আহমেদ কবির।

উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জিয়াউল হক বলেন, উপজেলা প্রশাসনের সমন্বয়ে অভিযান চালিয়ে উদ্ধারকৃত সার জব্দ তালিকা মূলে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান চৌধুরী বলেন, আজ রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সার আটক করা হয়েছে। সরকারি অনুমোদন ছাড়া সার মজুদ ও বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কৃষক ও বাজারের স্বার্থ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আটক সারগুলোর বিষয়ে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ