বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নুরুল ইসলাম বিজয় / ১৩৪ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা কক্সবাজার পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় ড্রিল শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন। সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা তাদের দাবি, সমস্যা ও কল্যাণ প্রস্তাবনা উপস্থাপন করেন। এছাড়াও পূর্ববর্তী সভায় উপস্থাপিত সমস্যাগুলোর সমাধান ও অগ্রগতি পর্যালোচনা করা হয়।

পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন সভায় বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ আমাদের অগ্রাধিকার। সকল সমস্যার সমাধানের মাধ্যমে আমরা যেন কর্মক্ষেত্রে আরও উৎসাহিত ও দায়িত্বশীল হতে পারি।

সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী কর্মকর্তা এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তাকে বিশেষ ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

দুপুর ১২টায় অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর ২০২৫ মাসের অপরাধ সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা করা হয়। সকল থানার অফিসার ইনচার্জগণকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয় এবং থানা এলাকায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

পুলিশ সুপার মহোদয় এ সভায় বলেন, থানা এলাকায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সভা শেষে জেলা পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও কর্মক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অফিসারদের কল্যাণ নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ