বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পরিত্যক্ত একনলা বন্দুক ও গুলি উদ্ধার
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ৫৮০ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পরিত্যক্ত একনলা বন্দুক ও গুলি উদ্ধার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি ও তিনটি গুলির খোসা উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর বি/এম-১৫ ব্লকস্থ মরাপাহাড়ের নিচে রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক (পুলিশ সুপার) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওই এলাকায় কিছু দুষ্কৃতিকারী রোহিঙ্গা অবস্থান করছে। খবর পাওয়ার পর এপিবিএন সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতিকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে রাস্তার ওপর পরিত্যক্ত অবস্থায় ১টি একনলা বন্দুক, ২ রাউন্ড গুলি ও ৩টি গুলির খোসা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত আলামত আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে ৮ এপিবিএন নিয়মিত টহল, অভিযান ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ