মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়া আর্মি চেকপোস্টে ৬ হাজার ইয়াবাসহ নারী-পুরুষ আটক
নিজস্ব প্রতিবেদক / ৩২২ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
উখিয়া আর্মি চেকপোস্টে ৬ হাজার ইয়াবাসহ নারী-পুরুষ আটক

কক্সবাজারের উখিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়া টিএনটি এলাকার আর্মি ক্যাম্প যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী থেকে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালায় যৌথ চেকপোস্টের সদস্যরা। এ সময় যাত্রী মোছাঃ বিলকিস ফাতেমার শরীরে বিশেষ কৌশলে লুকানো তিনটি কার্ডে মোড়ানো মোট ৬ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে নীল রঙের টিভিস মোটরসাইকেলযোগে উপস্থিত এক ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম মোঃ ইয়াকুব আলী বলে পরিচয় দেন এবং স্বীকার করেন যে সিএনজিতে থাকা বিলকিস ফাতেমার শরীরে ইয়াবা বহন করা হচ্ছিল।

আটককৃতরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার পানবাজার ইউনিয়নের কুতুবপুর এলাকার মহিউদ্দিনের ছেলে ইয়াকুব আলী এবং অপরজন হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের নারিছবুনিয়া এলাকার জারিয়ার মেয়ে মোছাঃ বিলকিস ফাতেমা।

পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত আসামি ও উদ্ধারকৃত আলামত উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ