শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ার বালুখালী সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক / ১২২ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
উখিয়ার বালুখালী সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্ত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)। এসময় পাচারকারীরা মিয়ানমারে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে টানা অভিযানে ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওইদিন রাত ১১টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় সীমান্ত পিলার বিপি-২৬ হতে প্রায় ৪০০ গজ পশ্চিম-দক্ষিণ দিকে টহলরত বালুখালী বিওপি’র একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। তল্লাশীকালে লাল গামছায় মোড়ানো অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এর আগে রাত প্রায় ১০টা ৪৫ মিনিটের দিকে একই এলাকায় মিয়ানমার থেকে ১ জন অজ্ঞাত ব্যক্তি বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করে। কিন্তু সে ব্যক্তি খালে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে আরও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দুই দফা অভিযানে মোট ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। উদ্ধারকৃত ইয়াবা সংক্রান্তে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, উখিয়া সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা পাচার রোধে আমাদের টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। যেকোনো মূল্যে মাদকচক্রকে আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ