সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
টেকনাফে মাদক সম্রাট জুবাইরের আস্তানায় ২ বিজিবির অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ আটক ২
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২৬৬ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬
টেকনাফে মাদক সম্রাট জুবাইরের আস্তানায় ২ বিজিবির অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ আটক ২

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং মন্ডলপাড়া এলাকায় ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ অর্থ, দেশীয় অস্ত্র ও যোগাযোগ সরঞ্জামাদি উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় কুখ্যাত মাদক কারবারি মোঃ জুবাইর পালিয়ে যায়।

শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) গভীর রাত থেকে সকাল ৯টা পর্যন্ত টানা আট ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সাবরাং মন্ডলপাড়া এলাকার মাদক সম্রাট জুবাইরের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো হয়।

অভিযানে বাড়ির গোপন কুঠুরি ও প্যাকেজিং ইউনিট থেকে ১৯,২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩০ গ্রাম ইয়াবা পাউডার, নগদ ১০ লাখ ৩০ হাজার টাকা, ২টি ওয়াকিটকি সেট, ১টি ল্যাপটপ, ৪টি চাকু, ৭টি চাপাতি, ৪টি সিসি ক্যামেরা, বিভিন্ন মোবাইল ফোন ও চোরাচালানে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

অভিযানে ফাইজা আক্তার (১৯), স্বামী মোঃ জুবাইর, সাং সাবরাং মন্ডলপাড়া, এবং আইয়ুব আলী (৩৭), পিতা আবুল কালাম, সাং মৌলভীপাড়া (ওয়ার্ড নং-০৮), টেকনাফ- এই দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

এসময় মূল হোতা মোঃ জুবাইর (৪০), পিতা ফজল হক, সাং সাবরাং মন্ডলপাড়া, থানা টেকনাফ, জেলা কক্সবাজার পালিয়ে যায় বলে জানা গেছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, মাদকবিরোধী অভিযানে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। মাদক ব্যবসায় জড়িত কেউই আইনের বাইরে থাকতে পারবে না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ