মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় নিখোঁজ কলেজছাত্র রিয়াদের সন্ধান মিলেনি সাত দিনেও
নিজস্ব প্রতিবেদক / ১২২ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ায় নিখোঁজ কলেজছাত্র রিয়াদের সন্ধান মিলেনি সাত দিনেও

কক্সবাজারের উখিয়ায় নিখোঁজ কলেজছাত্র সোহরাব হোসেন রিয়াদের সন্ধান সাত দিন পার হলেও মেলেনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সন্তানের কোনো খোঁজ না পেয়ে উৎকণ্ঠা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। প্রবাসে থাকা পিতা-মাতা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট ছেলেকে উদ্ধারের জন্য আকুল আবেদন জানিয়েছেন।

জানা গেছে, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাতাবাড়ি গ্রামের প্রবাসী আব্দুল আলম দুলালের পুত্র সোহরাব হোসেন রিয়াদ (১৮) লামা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। গত ১২ অক্টোবর দুপুরে মরিচ্যা বাজার স্টেশনে ব্যাংক থেকে টাকা তুলতে এসে সে নিখোঁজ হয়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি।

রিয়াদের মা জাহানারা বেগম জানান, আমরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছি, আত্মীয়-স্বজনদের কাছেও গেছি, কিন্তু কোনো সন্ধান পাইনি। সাত দিন হয়ে গেল, আমরা চরম উৎকণ্ঠার মধ্যে আছি। ব্যাংক থেকে টাকা তোলার পরপরই আমার ছেলেকে কেউ অপহরণ করেছে বলে আমাদের ধারণা।

প্রবাসে থাকা পিতা আব্দুল আলম দুলাল সৌদি আরব থেকে মুঠোফোনে বলেন, আমাদের একমাত্র ছেলেকে কোথায় রেখেছে, কিছুই জানি না। যে কোনো মূল্যে আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই। তাকে উদ্ধারে পুলিশ, র‍্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।

এ ঘটনায় রিয়াদের মা জাহানারা বেগম উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর ৯৪৯, তারিখ ১৮/১০/২০২৫ ইং।

নিখোঁজ কলেজছাত্র সোহরাব হোসেন রিয়াদের কোনো সন্ধান পেলে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে এই মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য ০১৭৬৩-৬১৮১৯০।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ