সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
একবছর ভারতে অবস্থানের পর ক্যাম্পে ফিরলেন এক রোহিঙ্গা নারী
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২২৪ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬
একবছর ভারতে অবস্থানের পর ক্যাম্পে ফিরলেন এক রোহিঙ্গা নারী

বাংলাদেশ-ভারত সীমান্ত পেরিয়ে প্রায় এক বছর ভারতে অবস্থানের পর ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক হয়ে শেষে ফিরেছেন লায়লা বেগম নামের এক রোহিঙ্গা নারী।

গতকাল শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বিকেল ৪টার দিকে কক্সবাজারের উখিয়ার শরনার্থী রোহিঙ্গা ক্যাম্পে ফিরে এসেছেন। পুলিশ সুত্রে ময়মনসিংহ জেলা পুলিশ তাঁকে উখিয়ার ক্যাম্প-০২ ওয়েস্টের বালুরমাঠ পুলিশ ক্যাম্পে নিয়ে আসে। সে এই ক্যাম্পের মো. মনজুর আলমের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, লায়লা বেগম গত ১৫ অক্টোবর ভোর ৫টার দিকে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাংলাদেশের ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পুষ্ট ব্যাক করে দেয় এবং সে বাংলাদেশে প্রবেশ করেন। পরে ময়মনসিংহের হালুয়াঘাট থানা পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে রাখে।

গতকাল ময়মনসিংহ জেলা পুলিশ কতৃক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪ এপিবিএন পুলিশের তত্ত্বাবধানে এবং মাঝির উপস্থিতিতে লায়লা বেগমকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, তিনি এখন নিরাপদে তার পরিবারের সঙ্গে রয়েছেন এবং ক্যাম্পে আশ্রয় নিয়েছেন।

রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা নিরাপত্তায় নিয়োজিত ১৪ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ সিরাজ আমিন বলেন, বিগত একবছর আগে লাইলা বেগম চিকিৎসার জন্য ভারতে চলে যায়। আমরা দেশে ফিরে এনে নিরাপদে তার পরিবারের কাছে ফিরে দিয়েছি। আমাদের এপিবিএন সর্বদা রোহিঙ্গা সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য করা করে যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ঘটনা আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা এবং রোহিঙ্গা নারীদের নিরাপত্তার ক্ষেত্রে সতর্কতা ও কার্যকর পদক্ষেপের গুরুত্বকে পুনরায় সামনে নিয়ে আসে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ