বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ার নৌকার মাঠ পুলিশ ক্যাম্পে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
উখিয়ার নৌকার মাঠ পুলিশ ক্যাম্পে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের উখিয়া থানাধীন নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গতকাল রবিবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে ১৪ এপিবিএনের আওতাধীন নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার বালুখালী ৭ নম্বর ক্যাম্পে অভিযান পরিচালনা করে। অভিযানে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গার নাম আবুল কালাম (২২), পিতা সাদুলা মিয়া, মাতা মোছা. মসোনা। তার এফ.সি.এন নম্বর ৫০৪৭৬৮। তিনি শেল্টার ৬৫-বি, ব্লক এ-৭, ক্যাম্প-০৭, থানা-উখিয়া, কক্সবাজারে বসবাস করেন। তার সাব-মাঝি নুর ইসলাম।

নৌকার মাঠ পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ সিরাজ আমিন বলেন, রোহিঙ্গা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক চোরাচালান ও ক্যাম্পভিত্তিক অপরাধ দমনে আমাদের টিম সর্বদা তৎপর রয়েছে। মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ