সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জার্মান সরকারের ৩০ সদস্যের প্রতিনিধি দল
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২৮৬ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জার্মান সরকারের ৩০ সদস্যের প্রতিনিধি দল

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জার্মান ফেডারেল একাডেমি ফর সিকিউরিটি পলিসি এবং জার্মান সরকারের বিভিন্ন সংস্থার ৩০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

রবিবার (১৯ অক্টোবর ২০২৫) দুপুর ১২টার দিকে প্রতিনিধি দলটি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-০৪ এ আগমন করে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

আরআরআরসি অফিস সুত্রে জানা যায়, প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন জার্মান ফেডারেল অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ড. এলিক বাউমান। দলে ছিলেন জার্মান অর্থনীতি ও জলবায়ু মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, তথ্য নিরাপত্তা অধিদপ্তর, সিমেন্স, এয়ারবাস, বায়ার এজি, কেএফডব্লিউ ব্যাংকগ্রুপসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এছাড়া প্রতিনিধি দলে ছিলেন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ও ঢাকাস্থ জার্মান দূতাবাসের কর্মকর্তারা।

দলের সদস্যরা প্রথমে ক্যাম্প-০৪ এর ব্লক-এ/১ সংলগ্ন নিবন্ধন কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে নতুন রোহিঙ্গা আগমন, বায়োমেট্রিক নিবন্ধন ও সেবা প্রদানের পদ্ধতি সম্পর্কে তারা অবহিত হন। পরে ব্লক-বি/১ এলাকায় অবস্থিত “সেফ প্লাস টু” ও তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন।

দুপুরের খাবারের বিরতি শেষে প্রতিনিধি দল ক্যাম্প-০৪ এক্স. সিআইসি অফিস ও “জীবিকায়ন ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র” ঘুরে দেখেন। পরবর্তীতে “আশ্রয় ও স্থাপনা পরিকল্পনা ইউনিট” পরিদর্শন করে রোহিঙ্গাদের নতুনভাবে নির্মিত আশ্রয়কেন্দ্র ও নির্মাণসামগ্রী সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে প্রতিনিধি দল কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প এলাকা ত্যাগ করেন।

পরিদর্শনকালে ইউএনএইচসিআর, সংশ্লিষ্ট এনজিও কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ