বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
কুমিল্লা অঞ্চলকে ২ গোলে পরাজিত করে জাতীয় পর্যায়ে উখিয়ার একেএনসি উচ্চ বিদ্যালয় ফুটবলার’রা
প্রেস বিজ্ঞপ্তি / ২৭১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
কুমিল্লা অঞ্চলকে ২ গোলে পরাজিত করে জাতীয় পর্যায়ে উখিয়ার একেএনসি উচ্চ বিদ্যালয় ফুটবলার'রা

৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের কক্সবাজারের উখিয়ার গর্ব- আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় ফুটবল দল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে। কুমিল্লা অঞ্চলকে ২-০ গোলে পরাজিত করে তারা এই ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে আঞ্চলিক পর্যায়ের ফাইনাল খেলায় উখিয়ার নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় দল দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে কুমিল্লা অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলকে ২-০ গোলে হারায়। ম্যাচের প্রথমার্ধেই উখিয়া দলের ফরোয়ার্ডরা দুটি দারুণ গোল করে দলকে এগিয়ে নেয়। খেলার পুরো সময়জুড়ে উখিয়া দলের খেলোয়াড়রা মাঠে দাপট দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেন।

কুমিল্লা অঞ্চলকে ২ গোলে পরাজিত করে জাতীয় পর্যায়ে উখিয়ার একেএনসি উচ্চ বিদ্যালয় ফুটবলার'রাখেলা শেষে দলীয় কোচ ও স্কুল কর্তৃপক্ষ জানান, এই জয়ে উখিয়া উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে। জাতীয় পর্যায়ে অংশগ্রহণের মাধ্যমে তারা দেশের মানচিত্রে উখিয়ার নাম আরও উজ্জ্বল করতে চায়।

উখিয়া আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর কবির বলেন, আমাদের শিক্ষার্থীরা পরিশ্রম, শৃঙ্খলা ও দলীয় চেতনার মাধ্যমে এই অর্জন সম্ভব করেছে। আমরা আশা করছি, জাতীয় পর্যায়েও তারা বিজয়ের ধারা অব্যাহত রাখবে।

এদিকে উখিয়ায় দলটির এই সাফল্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী, শিক্ষক ও অভিভাবক মহলে আনন্দের জোয়ার বইছে। উখিয়াবাসী জাতীয় পর্যায়ে দলের সাফল্যের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ