সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
কুতুবদিয়ায় সাবেক এমপি আলমগীর ফরিদের গণসংযোগ
নিউজ ডেক্স / ২৩৮ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬
কুতুবদিয়ায় সাবেক এমপি আলমগীর ফরিদের গণসংযোগ

বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও চলমান আন্দোলনকে বেগবান করতে কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মোহাম্মদ মাহাফুজ উল্লাহ ফরিদ কুতুবদিয়ায় গণসংযোগ করেন।

বুধবার (২২ অক্টোবর) দুপুর থেকে দিনব্যাপী তিনি উপজেলার বড়ঘোপ, লেমশীখালী, কৈয়ারবিল, দক্ষিণ ধূরুং ও উত্তর ধূরুং ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে সাবেক এমপি আলমগীর ফরিদ বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল। জনগণের মুক্তির জন্য ঘোষিত ৩১ দফা কর্মসূচিই এই দেশকে সুশাসন, ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির পথে নিয়ে যাবে।

সাবেক এমপি আলমগীর ফরিদ আরও বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে জনগণের অধিকার পুনরুদ্ধারের পাশাপাশি দেশের প্রতিটি খাতে জবাবদিহিতা নিশ্চিত করবে। দুর্নীতি ও দলীয়করণমুক্ত প্রশাসন গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছৈয়দ মোহাম্মদ বশির, মোঃ রায়হানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপ‌স্থিত ছি‌লেন। এসময় স্থানীয় জনগণ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার বক্তব্যে সংহতি প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ