বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
টেকনাফে দেশীয় চোলাই মদসহ দুই পাচারকারী আটক করলো বিজিবি
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ১৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
টেকনাফে দেশীয় চোলাই মদসহ দুই পাচারকারী আটক করলো বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাদক শনাক্তকারী কুকুর ‘মেঘলা’র তৎপরতায় টেকনাফে ২০ লিটার দেশীয় চোলাই মদসহ দুই পাচারকারীকে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৪টায় দমদমিয়া চেকপোস্টে নিয়মিত তল্লাশিকালে হোয়াইক্যং থেকে টেকনাফগামী একটি ইজি বাইক থামায় বিজিবি সদস্যরা। তল্লাশির সময় কে-নাইন (K-9) ডগ ‘মেঘলা’ যাত্রী ও যানবাহনে মাদকদ্রব্যের উপস্থিতি শনাক্ত করে। পরে তল্লাশি চালিয়ে সিটের নিচে পানির বোতলের ভেতর লুকানো ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

এ সময় দুইজনকে আটক করা হয়। তারা হলেন- আবুল হাশেম (৩৬) ও কালা মিয়া (৩২), দু’জনই কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত মদ ও ইজি বাইকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ মহিউদ্দিন আহমেদ, পিএসসি বলেন “মাদকমুক্ত সমাজ গড়তে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তে মাদক পাচার রোধে আমরা সর্বদা সতর্ক অবস্থানে আছি। প্রশিক্ষিত কে-নাইন ডগ ‘মেঘলা’র সহায়তায় মাদক শনাক্ত ও আটক কার্যক্রম আরও গতিশীল হয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান চলবে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত সুরক্ষা ও সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। স্থানীয়ভাবে এই অভিযান ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ