বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
মিয়ানমারে পাচার কালে ১২০টি কম্বলসহ তিনজন আটক
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ৪৯৮ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬
মিয়ানমারে পাচার কালে ১২০টি কম্বলসহ তিনজন আটক

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩৪ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে চোরাচালানী মালামালসহ তিনজন আটক হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ির চাকঢালা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধীনস্থ চাকঢালা বিওপি’র টহলদল সীমান্ত পিলার-৪৪ হতে প্রায় ৪.৫ কিলোমিটার ভেতরে চাকপাড়া এলাকায় একটি সিএনজি তল্লাশি করে। এসময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ১২০টি কম্বলসহ তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মহিব উল্লাহ (চাকঢালা বাজারপাড়া), জিয়াউর (ফুজুরছড়া) ও ওসমান (চেরারমাঠ) তিনজনই নাইক্ষ্যংছড়ি, বান্দরবানের বাসিন্দা।

অভিযানে চোরাচালানে ব্যবহৃত সিএনজি ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন,“বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা ও অবৈধ কার্যক্রম দমনে সফলতা ধরে রেখেছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ