কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশের সদস্যরা।
শনিবার (২৫ অক্টোবর) পৌঁনে ১২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালুখালী এলাকায় উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত দৌচালা ছাউনি ঘরের সামনে ৬ হাজার ইয়াবা উদ্ধার করে।
অপরদিকে একেই দিন বিকেলে রাজাপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চাকবৈঠা এলাকায় এসআই (নিঃ) ফরহাদ রাব্বি ঈশানের নেতৃত্বে অভিযান চালিয়ে চাকবৈঠা রাস্তার দক্ষিণ পাশে শামসুল আলমের বাড়ীর সামনে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুটি পৃথক অভিযানে মোট ১০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই অভিযানের মাধ্যমে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা এই অবৈধ মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখব।