রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় প্রেমের সম্পর্কের বিরোধিতা করায় অভিমানে রোহিঙ্গা কিশোরীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক / ১৯৪ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ায় প্রেমের সম্পর্কের বিরোধিতা করায় অভিমানে রোহিঙ্গা কিশোরীর আত্মহত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নূর ফাতেমা নামের এক রোহিঙ্গা কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের বি/১ ব্লকের নিজ শেড থেকে নূর ফাতেমা (১৪) নামের কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা গেছে, একই ব্লকের রোহিঙ্গা যুবক সালামত উল্লাহ (১৯) এর সঙ্গে নূর ফাতেমার প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের পক্ষ থেকে ওই সম্পর্কের বিরোধিতা করায় অভিমান করে নূর ফাতেমা নিজের শেডে গলায় ফাঁস দেয় বলে স্থানীয়রা জানায়।

নিহত নূর ফাতেমা (১৪) ক্যাম্প-০৪ এর বি/০১ ব্লকের সাফি আহমেদের মেয়ে এফসিএন নম্বর ২৭৬৪৩১। অন্যদিকে সালামত উল্লাহ (১৯) একই ক্যাম্পের মোহাম্মদ উল্লাহর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ