সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় র‌্যাব-ডিজিএফআইয়ের যৌথ অভিযানে এক লাখ ১২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ১৭১ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬
উখিয়ায় র‌্যাব-ডিজিএফআইয়ের যৌথ অভিযানে এক লাখ ১২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

কক্সবাজারের উখিয়ায় যৌথ অভিযানে এক লাখ ১২ হাজার ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সদস্যরা।

শুক্রবার (২৫ অক্টোবর ২০২৫) মধ্যরাতে উপজেলার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান পিএসসি, আর্টিলারি-এর সার্বিক দিকনির্দেশনা সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি আবুল কালাম আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/১১ ব্লকে এক নারী মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা পাচারের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছে। পরে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সহযোগীতায় যৌথ অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে উক্ত নারীর বসতঘর তল্লাশি করে এক লাখ ১২ হাজার ৪৬৩ পিস ইয়াবা উদ্ধার করে এবং তাকে আটক করে।

আটককৃত নারী মাদক কারবারি হলেন, দিলবাহার (৫০), বালুখালী ১০ নম্বর ক্যাম্পের ডি ১১ ব্লকের মৃত লাল মিয়ার মেয়ে, এবং মৃত আইয়ুবের স্ত্রী। র‌্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং মামলা প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান পিএসসি, আর্টিলারি বলেন, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে যৌথ এই সফল অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়েছে। র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে র‌্যাব-১৫ নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে। সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ