সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সিভিল সোসাইটি প্লাটফর্মের প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ৩৫৪ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সিভিল সোসাইটি প্লাটফর্মের প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা সিভিল সোসাইটি প্লাটফর্ম ‘ইউনাইটেড কাউন্সিল অব রোহান’-এর নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) এর অনুমতিক্রমে ক্যাম্প-১৬ এর টীকা মাঠে অনুষ্ঠিত এ শপথ গ্রহণে প্রায় ৬৫০ জন রোহিঙ্গা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে মিয়ানমারের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শপথ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে নবনির্বাচিত নির্বাহী কমিটির ৪০ জন প্রতিনিধি শপথ গ্রহণ করেন।

আরআরআরসি অফিস সূত্রে জানা যায়, শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবু সালেহ মোঃ ওবায়দুল্লাহ, ক্যাম্প-১৬ এর ইনচার্জ (সিআইসি) রিন্টু বিকাশ চাকমা, বিভিন্ন ক্যাম্পের সিআইসি, জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর প্রতিনিধি, প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তরের (ডিজিএফআই) সহকারী পরিচালক ফোরকান আলী, সংগঠনের সভাপতি মৌলভী মোঃ সেয়দ উল্লাহ, মাস্টার জাহাঙ্গীর, কি মং রফিক, মাস্টার শোয়েব, সাজিদা বেগম প্রমুখ।

সভায় রোহিঙ্গা সিভিল সোসাইটি প্লাটফর্মের সভাপতি মৌলভী মোঃ সেয়দ উল্লাহ তার বক্তব্যে সংগঠনটির উদ্দেশ্য, কার্যক্রম ও যুক্তিকতা তুলে ধরেন। তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর ঐক্য, উন্নয়ন ও অধিকার রক্ষায় প্লাটফর্মটিকে সহযোগিতা ও সমর্থন জানাতে সকলের প্রতি আহ্বান জানান।

পরে রোহিঙ্গা জনগোষ্ঠীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ