সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ১৮১ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬
উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক পরিচালিত এ অভিযানে মালিকবিহীন আনুমানিক তিন কোটি টাকা মূল্যের ১,০০,০০০ (এক লক্ষ) পিস বার্মিজ ইয়াবা জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বালুখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিপি-২৮ এর উত্তর-পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালিপাড়া নামক স্থানে অবস্থান নেয়। আনুমানিক রাত ১০টার দিকে টহলদলটি মিয়ানমার দিক হতে দুইজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা হাতে থাকা একটি পোটলা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ধানক্ষেতের ভেতরে পরিত্যক্ত সাদা পলি ব্যাগের ভেতর নীল রঙের বায়ুরোধী ১০টি কাটে মোট ১,০০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাতভর ওই এলাকায় বিজিবি সদস্যরা তল্লাশি ও চিরুনি অভিযান পরিচালনা করে। তবে পালিয়ে যাওয়া চোরাকারবারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ